Nabadhara
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

গুপ্ত সংগঠন হামলা করে বিএনপির ওপর দায় চাপায়: শামীম

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ মাহবুবের রহমান শামীম অভিযোগ করে বলেছেন, একটি গুপ্ত সংগঠন হামলা চালিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, “তারা সবসময় অপরাধ করে বিএনপির ওপর দায় চাপায়। চানন্দী ইউনিয়নে ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। আমরা সমাজে সহাবস্থান চাই, এলাকায় মিলেমিশে বসবাস করতে চাই।” তিনি আরও বলেন, “মৃত্যু পর্যন্ত আমি হাতিয়ার মানুষের সঙ্গে থাকব। যারা অপপ্রচার করেছে—ভোট শেষ হলে আমি হাতিয়ায় আর আসব না—তাদের সেই অপপ্রচার মিথ্যা প্রমাণ করব।”

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়া শামীম বলেন, নির্বাচনী সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমান সাক্ষাৎ করে হাতিয়ার প্রধান সমস্যা নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, হাতিয়ার বৃহত্তর এলাকা জাহাজমারা ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষি ও ফ্যামিলি কার্ড কার্যক্রম দ্রুত চালু করার কথাও উল্লেখ করেন তিনি।

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে শামীম বলেন, যারা সহিংসতায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।