Nabadhara
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

পলাশে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন (নরসিংদী-১), সরদার শাখাওয়াত হোসেন বকুল (নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো), ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল (নরসিংদী-৫ রায়পুরা) এবং মনজুর এলাহী (নরসিংদী-৩) আসনের সংসদ সদস্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন মো. আলম মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া এবং উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন। বক্তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।