Nabadhara
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ১,৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ, আটক ২

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. শাহীন মিয়া (৩২) ও বিশাল হোসেন (২৬) নামে দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। আটক দু’জন শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এবং র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার নূর রাইস মিলের পরিত্যক্ত গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়, যার মোট পরিমাণ ১ হাজার ৪৪৪ লিটার।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।