Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
মার্চ ২, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (২ মার্চ) ভোর ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড এলাকা থেকে গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের নির্দেশনায় এবং খাঁটিহাতা হাইওয়ে থানা-র অফিসার ইনচার্জের নেতৃত্বে এটিএসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় আশুগঞ্জগামী সন্দেহভাজন একটি মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) থামার সংকেত দিলে গাড়িটি দ্রুত পালানোর চেষ্টা করে।

পুলিশ ধাওয়া করলে অজ্ঞাতনামা চালক মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, খাঁটিহাতা হাইওয়ে থানা প্রতিষ্ঠার পর থেকে পরিচালিত মাদকবিরোধী অভিযানের মধ্যে এটি সবচেয়ে বড় উদ্ধার অভিযান বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।