Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান জানাজা নামাজে ইমামতি করেন।

প্রথম জানাজায় কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, মুরাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও আইনজীবীরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (১ মার্চ) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁর মরদেহ দেশে আনা হয় বলে পরিবারের সদস্যরা জানান।

মরহুম জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি এবং করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের দুই মেয়াদে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সাধারণ মানুষের কাছে ‘ভিপি জোয়াহের’ নামেই সমধিক পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।