Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি উপজেলায় পাংগাশিয়া দরবার শরীফে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী-এর অংশগ্রহণে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আসর নামাজ শেষে দরবার শরীফের পীর সাহেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। ইফতারপূর্ব আলোচনায় তিনি এলাকার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. ওসমান সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, পাংগাশিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদাউস আলম এবং সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা এসময় ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।