Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার দফা দাবিতে ডিগ্রি তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মার্চ ২, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত কলেজগুলোর ডিগ্রি তৃতীয় বর্ষ ২০২৩ সালের শিক্ষার্থীরা চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চত্বরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ প্রায় ছয় বছর ধরে নানা প্রতিবন্ধকতার কারণে তাদের স্নাতক (ডিগ্রি) শিক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি। সেশনজট, পরীক্ষা বিলম্ব, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, রাজনৈতিক অস্থিরতা ও করোনা মহামারিসহ বিভিন্ন কারণে শিক্ষাজীবন অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়েছে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা পুনর্মূল্যায়ন সংক্রান্ত পরীক্ষার ফলাফল ও শিক্ষাজীবনে অনিশ্চয়তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, পরীক্ষার ফলাফলে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে উত্তরপত্র পরিদর্শনের সুযোগ দেওয়া হোক এবং মানবিক বিবেচনায় পুনর্মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হোক।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো:

পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা শিক্ষার্থীদের গ্রেস মার্ক দিয়ে উত্তীর্ণ করার সুযোগ নিশ্চিত করা।

এক বিষয়ে আটকে থাকা শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া।

পরীক্ষার উত্তরপত্র পরিদর্শনের সুযোগ প্রদান।

দ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশ করে প্রিলিমিনারি থেকে মাস্টার্সে ভর্তির সুযোগ সৃষ্টি করা।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ন্যায্য ও মানবিক সমাধানের পথ অনুসরণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।