Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে জমি বিরোধে দলিল লেখককে পিটিয়ে আহত

ফেনী প্রতিনিধি 
মার্চ ৩, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দলিল লেখককে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মতিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ, আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, মতিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস এলাকার বাসিন্দা দলিল লেখক হেলাল উদ্দিন (৪০)-এর সঙ্গে প্রতিবেশী জাহেদুল ইসলাম সাদ্দাম গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন হেলাল উদ্দিন তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের সামনে গেলে পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল ইসলাম সাদ্দাম, আনোয়ার আহমদ রুবেলসহ ৪/৫ জন সহযোগী তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।