Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জনগণের সেবক হয়েই কাজের আহ্বান ড. ইলিয়াস মোল্লার

Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রশাসনের আয়োজনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ইলিয়াস মোল্লা, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য। সভায় সভাপতিত্ব করেন রিফাত নূর মৌসুমী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আলফাডাঙ্গা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। তিনি আলফাডাঙ্গা উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন জনগণের টাকায় হয়। ভিক্ষুক, রিকশাচালক, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ থেকেই রাষ্ট্র পরিচালিত হয়। তাই জনগণের সেবক হিসেবেই দায়িত্ব পালন করতে হবে। ঘুষ ও দুর্নীতির কোনো স্থান নেই।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, জনগণের কাছ থেকে কোনো ধরনের উৎকোচ গ্রহণ করা যাবে না। একই সঙ্গে জনপ্রতিনিধিদের অহংকার পরিহার করে সততা ও আন্তরিকতার সঙ্গে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, প্রশাসন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, উপজেলা নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।