Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে চাঁদাবাজি ও জাল দলিল মামলায় দুই আসামি গ্রেফতার

সিরাজদিখান (মুন্সিগঞ্জে) প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান (মুন্সিগঞ্জে) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার পুলিশ চাঁদাবাজি, অবৈধ মাটি বিক্রি ও জাল দলিল তৈরিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বালুচর ইউনিয়নের মোল্লার চর এলাকা থেকে জাহাঙ্গীর ও রেজাউলকে গ্রেফতার করা হয়। উভয়ের বাড়ি একই ইউনিয়নের মোল্লাচর গ্রামে এবং তারা আব্দুল রাজ্জাকের পুত্র।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি, জাল দলিলের মাধ্যমে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগ ছিল। সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে মামলা নং- ১১(০২)২৬-এ এদের নাম এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ রয়েছে। আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান জানান, “আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিগগিরই আদালতে প্রেরণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।