Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট কারাগারে

নওগাঁ প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে অভিযুক্ত মুসফিকুর রহমান মৌসুম (৩০) নামের এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কানার মোড়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জেলা পুলিশ সুপারের কাছে গোপন তথ্য আসে যে, মান্দা থানার কানার মোড় এলাকায় নিজ মুদি দোকানে বসে অনলাইনে জুয়া পরিচালনা করছেন মুসফিকুর রহমান। তিনি স্থানীয় একটি কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত থাকার সুযোগে কিশোর ও তরুণদের অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট করতেন এবং তাদের নামে বিভিন্ন জুয়ার অ্যাকাউন্ট খুলে দিতেন বলেও অভিযোগ রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত করে সত্যতা পায়। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে তার মুদি দোকান থেকে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়ার সঙ্গে সরাসরি জড়িত অবস্থায় আটক করা হয়।

আটকের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে একাধিক অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়। এসব অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার বিস্তারিত তথ্য, আর্থিক লেনদেনের প্রমাণ এবং অন্য ব্যক্তিদের নামে অ্যাকাউন্ট খোলার তথ্য উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অনলাইন জুয়া বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এজেন্ট ও চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।