Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের নিচে পড়ে শিক্ষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন নামের এক কোচিং শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কীত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় ‘বিবিসি ব্রিকস’ নামক ইটভাটার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদফা হামলা চালিয়ে ওই ইটভাটা ভাংচুর করে ও অগ্নি সংযোগ করে স্থানীয়রা।

নিহত শিক্ষক ইমন হোসেন কীত্তিপুর মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা ও বাজারের একটি কোচিং সেন্টারের শিক্ষক।

জানা যায়, নিহত শিক্ষক তার গন্তব্যে যাওয়ার জন্য কোচিং সেন্টার থেকে বেড়িয়ে যায়। এরপর পথে বিবিসি ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওই ইট ভাটার একটি দ্রুতগামী ট্রাক্টর তাঁকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় নেমে আসে। তারা ঘাতক ট্রাক ও ইটভাটার অব্যবস্থাপনার প্রতিবাদে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা কয়েকদফা ইটভাটায় হামলা চালিয়ে ভাংচুর করে অগ্নি সংযোগ করে এবং ভাটার কার্যক্রম বন্ধ করার দাবি জানায়। পরবর্তীতে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ইটভাটাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়।

​নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। এরপর বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।