ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দুটি সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। বুধবার স্থানীয়দের উপস্থিতিতে সড়ক দুটির উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।
পুরাতন বাসন্ডা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কটি প্রায় ২২-২৩ বছর পর পৌর অর্থায়নে সংস্কার করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে পাইপও বসানো হয়েছে। এছাড়া দীর্ঘদিন অবহেলিত কবিরাজবাড়ি সড়কটিও সংস্কার করা হয়েছে, যা আগে ভেঙে জলাবদ্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।
পৌর প্রশাসক জানান, নাগরিক দুর্ভোগ কমাতে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা হবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

