Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় সংঘর্ষে পেট্রল বোমা হামলায় যুবকের মৃত্যু, ৪৪ জনের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় পূর্বশত্রুতার জেরে সংঘটিত সংঘর্ষে পেট্রল বোমা ও দেশীয় অস্ত্রের হামলায় দগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত আল মামুন মোল্যা (৩৫) তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে তার ওপর পেট্রল বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

স্বজনরা জানান, আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ মার্চ দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই মো. শরিফুল ইসলাম মঙ্গলবার (৩ মার্চ) তেরখাদা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, রামদা ও পেট্রল বোমা নিয়ে একদল ব্যক্তি রাস্তার ওপর অবস্থান নেয় এবং অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২ নম্বর আসামি শাহাজাহান শিকদার তানভির নামে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করেন। পরে ৪ নম্বর আসামি দাউদ মোল্যার নির্দেশে ৮ নম্বর আসামি সাইফুল ইসলাম পেট্রল বোমা নিক্ষেপ করেন। এতে আল মামুনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ  বলেন, “মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা নিশ্চিত করা হবে।

নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।