Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মাদক, জোয়াা, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত, ন্যায়বিচার ইনছাব কায়েম করতে চাই–মেলান্দহে বাবুল

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেমেলান্দহ(জামালপুর) প্রতিনিধি

জামালপুর -৩( মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ‘  মাদক, জোয়া, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত, ন্যায়বিচার ইনছাব কায়েম করতে চাই।     আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, আমি  ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধাপে ধাপে আমি আমার দেওয়া সকল প্রতিশ্রুতি একটা একটা করে পূরণ করবো ইনশাআল্লাহ।

এই পবিত্র রমযান মাস হচ্ছে রহমতের মাস, ইবাদতের মাস,মাগফেরাতের মাস,নাজাতের মাস। ইফতারের আগে আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন বাংলাদেশ কে হেফাজত করেন, জনগণকে যেন হেফাজত করেন, মেলান্দহ-মাদাগন্জের মানুষকে য়েন হেফাজত করেন।  আল্লাহ পাক ২০ বছর পর বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছে এবং তারেক রহমানকে, বাংলাদেশের  প্রধানমন্ত্রী বানিয়েছেন। তিনি যেন,মা,বোনদের কাছে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড সঠিকভাবে পৌঁছে দিতে পারে। এই জন্য তিনি পাইলট প্রকল্প হিসেবে ১৪ উপজেলায় ১৪টি ইউনিয়নে, ১৪ ওয়ার্ডে প্রাথমিকভাবে ঈদের আাগেই এই কার্ডের উদ্বোধন করবেন।

এছাড়াও তিনি বলেছিলেন বাংলাদেশের মসজিদের ইমাম, মোয়াজেমদের বেতন ভাতা দেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রত্যক উপজেলার ১ টি করে মসজিদ, পৌরসভা একটি করে মসজিদ ও প্রত্যক ইউনিয়নে একটি করে মসজিদের ইমাম ও মোয়াজ্জেম কে বেতন ভাতা এই ঈদের মধ্যে দিবে ইনশাআল্লাহ। আর যেন আমাদের দেশে গণতন্ত্রকে কেউ হরণ করতে না পারে বাংলাদেশ যেন একটি  আধুনিক,সমৃদ্ধি  নিরাপদ, গণতান্ত্রিক দেশ রপে পরিনত হয়, যাতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়।

তিনি ৩ মার্চ মঙ্গলবার মাহমুদপুর বহুমুখী  উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর  ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এইসব কথা বলেন। মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি   আলহাজ্ব তৈয়বুর রহমান মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবীর মুন্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম,  যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, সহসভাপতি ও সাবেক সফল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনু, কোষাদক্ষ লুৎফর রহমান লিটন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ বাবলু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।