Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে অবৈধ পুকুর খনন ও বালু উত্তোলন; জরিমানা ১ লাখ টাকা

জয়পুরহাট প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার শিবসুমদ্র গ্রামের তেলিপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম (৩৫) উপজেলার বিয়ালা গ্রামের বাবলু মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমতি ছাড়াই পুকুর খনন করে মাটি বিক্রি ও বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, গত দুই মাস ধরে তিনি অবৈধভাবে পুকুরের মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলন করে আসছিলেন। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি স্থানীয় রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে ইউএনও শামীম আরা বলেন, “অবৈধভাবে পুকুরের মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলনের অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।