Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৮ মাস পর স্ব-পদে বহাল  প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস

Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় মব সৃষ্টির অবসান ঘটিয়ে  দীর্ঘ ১৮ মাস পর  পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্ব-পদে বহাল হয়েছে।

আজ বুধবার  সকালে বিদ্যালয় কার্যালয়ে  ম্যানেজিং কমিটির  সাবেক সভাপতি ও  পৌর  বিএনপির সভাপতি  আলম মোল্লা এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের  উপস্থিতিতে  পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, প্রায় ১৮ মাস আগে একটি মব সৃষ্টি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে তদন্ত হলে তদন্ত কমিটি তার বিরুদ্ধে আনীত অনিয়মের কোন অভিযোগ প্রমাণিত হয়নি।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে পুনরায় স্ব-পদে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ   বিদ্যালয়ের শিক্ষার  মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার  আহ্বান জানান।

 প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস দায়িত্ব গ্রহণ শেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,  ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আলআমিন ভূইয়া,পলাশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন দেবনাথ, ২নং ওয়ার্ড পৌর বিএনপির  সভাপতি সাখাওয়াত মোল্লা ও সাবেক মেম্বার ওসমান গাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।