Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্যের জামালপুর জেলা কার্যলয় কর্তৃপক্ষের সহযোগিতায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম, জেলা সিনিয়র কৃষি কর্মকর্তা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক মুকুল রানা, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ জেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা।

সেমিনারে জেলা প্রশাসক ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বলেন, নন ফুডগ্রেড রঙযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে থাকা রাসায়নিক রঙ, যা সাধারণত কাপড়, চামড়া, প্লাস্টিক ও অন্যান্য বস্তু রঙ করার জন্য ব্যবহার করা হয়, মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এছাড়া, খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার রক্তে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও সতর্ক করেন, পবিত্র রমজানে খাদ্যের নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য ব্যবসায়ীদের খোলা ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি বা পরিবেশন না করার পরামর্শ দেন। এছাড়া বাসি বা পঁচা খাদ্য ব্যবহার, খবরের কাগজ বা কালিযুক্ত কাগজের মোড়ক ব্যবহার, এবং একই তেলে বারবার খাবার ভাজার মতো ক্ষতিকর প্রথা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

সেমিনারে উপস্থিত ব্যবসায়ীদের জানানো হয়, উপরের নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা সহ প্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।