দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসমিতা আক্তার সোনিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,মোঃ খলিলুর রহমান, সভাপতি, উপজেলা বিএনপি,
মাওলানা আবুল খায়ের, কর্ম পরিষদ সদস্য, উপজেলা জামায়াত,নাসির উদ্দিন জুয়েল, সদস্য সচিব, গণ অধিকার পরিষদ, দুমকি,মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ, দুমকি টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট কলেজ,
মোঃ শহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, দুমকি সরকারি জনতা কলেজ,
ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব দুমকি।
দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নারী নেত্রী মোসাঃ নাসিমা পারভিন ডলি ও হেলেনা পারভিন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাঃ কামরুন নাহার এবং সরকারি জনতা কলেজের শিক্ষার্থী নিলিমা জাহান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নীপা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হোসেন, বিআরডিবি কর্মকর্তা নমীতা রানী, পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন খান এবং মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তারেক।
বক্তারা নারী অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং সামাজিক সমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

