কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বজবুজা খালের পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে। নব পল্লক সিএনআরএসের সহযোগিতায় খালটি পুনঃখনন করা হচ্ছে, যা বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ লাখ ৭৯ হাজার টাকা।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শাহ আলম, নব পল্লক সিএনআরএসের ম্যানেজার মুহাঃ মুস্তাক মাহমুদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় খেওনা গ্রামের কৃষক মোঃ আয়ুব আলী জানান, খালের পুনঃখননের ফলে এলাকার কৃষকদের সেচ ও পানির প্রবাহ ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিকাজে ব্যাপক সুবিধা অর্জন হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

