গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকারের জন্য প্রেরিত খেজুর বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন বিভিন্ন মাদ্রসা, এতিমখানায় ও অসহায় এবং দুস্থদের মাঝে বিতরণ করেছেন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, ত্রাণ মন্ত্রনালয় থেকে উপজেলায় বরাদ্দকৃত ৯৬ কেজি খেজুর বুধবার বিকেলে ও বৃহস্পতিবার সকালে পৌরসভা সহ ৭টি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় ও অসহায় এবং দুস্থদের মাঝে এ সব খেজুর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

