Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, জরিমানা ১ লাখ

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে দিঘী থেকে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য দেহেরগতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত একটি দিঘী থেকে মাটি উত্তোলন করে তা ইটভাটায় বিক্রির অপরাধে একজনকে আটক করা হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযানে ১ জন আসামিকে দণ্ডিত করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।