Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ইয়াবাসহ যুবক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে মো. ইদ্রিস আলী (২৫)।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত মধ্যরাতে নওপাড়া ইউনিয়নের খইতলা ব্রিজের পশ্চিম পাশে ইটের সড়কে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল ইদ্রিস। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পরে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মাসুদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাদকের মামলার ভয় দেখিয়ে জিম্মি করে টাকা আদায় করত।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোহাম্মদ তাইজুর রহমান বলেন, “ভুয়া ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।