Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় র‌্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ ১ জন আটক, থানায় মামলা

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় র‌্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ ১ জন আটক হয়েছে। এ ঘটনায় র‌্যাব এর থেকে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন র‌্যাবের এসআই/(নিঃ) মোঃ সানাউল্লাহ। যার দেবহাটা থানার মামলা নং- ১১।মামলার এজাহার মতে জানা গেছে, জেলার বাকাল এলাকায় টহল ডিউটি করাকালীন ইং ১২/০৩/২০২৬ তারিখ দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে দেবহাটা থানার কুলিয়ার টিকেট গ্রামের মোঃ মোমিন (৫২) পিতা- মৃত বাবর আলী মোল্লা এর ঘরের ভিতর ১ জন ব্যক্তি একটি বন্যপ্রাণী যেটা জীবিত ও কালো রংয়ের ডোরাকাটা তক্ষক যা ১৩ ইঞ্চি লম্বা এবং ওজন ১৯৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ২,৭৫,০০০/- (দুই লক্ষ পচাঁত্তর হাজার) টাকা বিক্রি করার জন্য অবস্থান করছে।

তাৎক্ষনিক উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তক্ষকসহ উক্ত আসামী মোমিনকে আটক করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, দীর্গদিন ধরে একটি চক্র তক্ষক ধরে অবৈধভাবে বিদেশে পাচার করছে।

এই চক্রটিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। ওসি বলেন, জব্দকৃত তক্ষকটিকে বিজ্ঞ আদালতের নির্দেশে অবমুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।