শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুর জেলার সখিপুর থানায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ বাজারের জন্য নগদ অর্থ বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নছোয়া ফাউন্ডেশন।
শনিবার স্বপ্নছোয়া ফাউন্ডেশনের উদ্যোগে ও ইরাম সরদারের তত্ত্বাবধানে সখিপুর থানার বিভিন্ন এলাকার ২০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ বাজারের জন্য নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই উদ্দেশ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।
তারা আরও জানান, ভবিষ্যতেও স্বপ্নছোয়া ফাউন্ডেশন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল মানুষের পাশে থাকার চেষ্টা করবে।
নগদ অর্থ পেয়ে উপকৃত পরিবারগুলোর সদস্যরা স্বপ্নছোয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

