Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আস্তিন প্রেজেন্টস দৈনিক কোটালীপাড়া DK কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

দৈনিক কোটালীপাড়া (DK) এর উদ্যোগে আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা ভবন, ক্যাফে ৭১-এ  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, এছাড়া অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন কোটালীপাড়ার বিশিষ্ট আলেম মাওলানা কবিরুল ইসলাম।

প্রতিযোগিতা অনুষ্ঠানে স্পন্সর হিসেবে যুক্ত ছিলেন, বাঁধন মোটরস, ক্যাফে ৭১, আস্তিন, সিয়াম এন্টারপ্রাইজ, জারিফ এন্টারপ্রাইজ, রোজগার টেলিকমসহ আরও অনেকে।

পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ এবং আয়োজক দৈনিক কোটালীপাড়া (DK) এর এডমিন প্যানেলের সদস্যবৃন্দ। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোরআনের সাথে নিয়মিত সময় কাটানোর জন্য উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামীর জন্য শুভকামনা জানান এবং আয়োজকদের এই ধরনের উদ্যোগের জন্য প্রশংসা করেন।

দৈনিক কোটালীপাড়া (DK) এর আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকবে, যাতে তরুণ প্রজন্ম ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ হয়ে ওঠে এবং একটি সুস্থ সমাজ ও আদর্শ কোটালীপাড়া গড়ে তোলা সম্ভব হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।