গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রায় সাড়ে চারশো বছরের পুরানো দেশের একমাত্র ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে আজ শনিবার বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে মন্দিরকে নববধুর সাজে সাজানো হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের সংলগ্ন গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দির পুজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, দেশের মধ্যে একমাত্র ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরটি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো।
ইতিহাসের আলোকে তিনি বলেন, দেশের এক মাত্র ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরটি গৌরনদী বার্থী এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে তারই নামানুসারে একে একে ওই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়, তাঁরাকুপি সরকারী প্রাথমিক বিদ্যালয়,ও তাঁরাকুপি নামের একটি গ্রাম।
বাংলা ১১১ সালে বরিশালের বিখ্যাত জমিদার রাম লাল ভ্রট্রাচার্য তাঁরা মায়ের মন্দিরের পাকা ভবন নির্মান করে দেন । পরবতীতে বরিশালের অন্যতম দানশীল ব্যত্তিত্ব অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বিশিষ্ট শীল্পপতি বিজয় কৃষ্ণ দে,আর্থিক সহায়তায় তাঁরা মায়ের মন্দিরটি সুরম্য অট্রালিকায় দৃষ্ঠিনন্দন মুন্দিরে রুপ লাভ করে ।
ভরতসহ বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলার তাঁরা মায়ের ভক্তদেও প্রসিদ্ব সার্বজনীন এ মুন্দিরটির কার্যত্রুম পরিচালিত হয়ে আসছে। পুজা উদ্যাপন কমিটির সহ সম্পাদক আাশিষ দাস জানান, অশান্ত বিশ্বে আজ পারস্পারিক হানাহানি। এ মোহময় অন্ধকার দুর করতে জীবনে দুঃখ মোচন ও শান্তি অর্জনের এবং জগতের মঈলার্থে বাংলা ১৩ চৈত্র ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে তাঁরা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা হয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।
তিনি আরও জানান, আজ শনিবার সকাল থেকে কালী পূজা শুরু হবে। মন্দিরের পুরোহিত শ্রী অজয় মৈত্র পূজা অর্চনা করবেন। পূজার দিনে সকালে চন্ডিপাঠ ও শিতলা পূজা, দুপুরে বলিদান, বিকালে গীতাপাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযেগীতা, রাতে প্রসাদ বিতরণ ও শিবাভোগ, গভীর রাতে ধর্শীয় গান অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে মন্দিরকে আলোক সজ্জায় সজ্জিতসহ বর্নিল সাজে সাজানো হয়েছে।
বৃহস্পতিবার ভারত সহ থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মন্দির ভক্তরা আসতে শুরু করেছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পূজার দিন মন্দির এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা হরা হয়েছে।

