Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় জমি বিরোধে মারপিট, আহত ৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় বসতভিটার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার কুশুম্বা ইউনিয়নের কুশুম্বা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— একই গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে শরিফ উদ্দিন সাহা (৭৫), আবুল হোসেন (৬৫) ও হারুন অর রশিদ (৪৫)।

অভিযুক্তরা হলেন— প্রতিবেশী মৃত প্রিয়ার বক্সের ছেলে আব্দুল জলিল শাহ (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, বসতভিটার জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ঘটনার দিন ভুক্তভোগীরা বাড়িতে কাজের জন্য মিস্ত্রি নিয়ে এলে অভিযুক্তরা খবর পেয়ে দলবদ্ধভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মারপিটে তিনজন আহত হন।

ভুক্তভোগী শরিফ উদ্দিন সাহা জানান, বিবাদমান জমির বৈধ কাগজপত্র তাদের কাছে থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তিনি দোষীদের বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত আব্দুল জলিল শাহ দাবি করেন, জমিটি তাদের এবং প্রতিপক্ষ জোর করে ঘর নির্মাণের চেষ্টা করছিল। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।