Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণ উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

নরসিংদী প্রতিনিধি 
এপ্রিল ৬, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদী সদর উপজেলায় ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বালক-বালিকাদের জন্য অ্যাথলেটিকস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় সদর উপজেলার সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান অনুষ্ঠানে বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি সম্ভব।”

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১ দিনব্যাপী প্রশিক্ষণে মোট ২১টি সেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধন শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ করে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা ঘোষণা করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।