মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে হজ যাত্রীদের সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়াবলি সম্পর্কে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সদরের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
জেলা প্রশাসক মহোদয় কর্মশালায় আগত হজ যাত্রীদের উদ্দেশ্যে হজের আনুষ্ঠানিকতা, স্বাস্থ্যবিধি, যাতায়াত ব্যবস্থা নিয়ে বক্তব্য দেন এবং সার্বিক দিকনির্দেশনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। হজ পালনের ক্ষেত্রে নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ এবং সৌদি আরবের আইন-কানুন মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী হজ যাত্রীরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন; জনাব মোঃ সাহাবুদ্দীন; স্থানীয় আলেম-ওলামা; সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং হজ যাত্রীরা।

