Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নওগাঁ প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নওগাঁ জেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। বৈশাখী শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।

রোববার সকাল থেকেই নওগাঁ শহরজুড়ে শুরু হয় নববর্ষ উদযাপনের নানা আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

শোভাযাত্রায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ জীবনধারা ও লোকজ ঐতিহ্যের নানা উপাদান তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের বর্ণিল পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও নান্দনিক শিল্পকর্ম শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ যোগ করে।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে জীবন্ত করে তোলেন।এদিনের উৎসবমুখর আয়োজন শুধু আনন্দেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। নতুন বছরের সূচনায় এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী জন সাধারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।