Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ থেকে অটোরিকশা চুরি করে মহম্মদপুরে বিক্রির সময় গ্রেফতার ৩

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

ঝিনাইদহ জেলা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে মাগুরার মহম্মদপুরে বিক্রির সময় চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাঔজানি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘবদ্ধ চক্রটি চালকদের প্রতারণার মাধ্যমে ঝিনাইদহ থেকে অটোরিকশা চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা একটি চুরি করা অটোরিকশা মহম্মদপুর উপজেলার বাঔজানি গ্রামের হালিমের বাড়ির সামনে বিক্রির চেষ্টা চালায়।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তিনজনকে আটক করে। তবে চক্রের আরও একজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের মৃত তাহাজ্জেদ মৃধার ছেলে আরব আলী (৩৭), একই গ্রামের শামসুল মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩৩) এবং যশোরের বেনাপোল উপজেলার ডবের বেড় গ্রামের আব্দুল্লাহর ছেলে সুজন শেখ (২৮)।

পুলিশ তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করেছে।

মহম্মদপুর থানার ওসি আশরাফুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।