হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলার দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. কেরামত আলী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিসী ।
অনুষ্ঠানে এবছর মোট ১৩১ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ করা হয় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. কেরামত আলী বলেন, সিলেবাসের শিক্ষার সাথে নৈতিকতার সমন্বয় করে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তোলাই একটি প্রতিষ্ঠানের লক্ষ্য থাকা উচিত ।
এই লক্ষ্য বাস্তবায়নের দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।

