Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলমের বিরুদ্ধে গভর্ণিং বডির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে এ কর্মবিরতি পালন করা হয়েছে।

শিক্ষকরা জানান, ৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেছেন নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণ।

গত ৮ এপ্রিলের অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ২৫ জানুয়ারি তফশীলের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচনে মাওলানা সোলাইমান ফারুকী, মো. আবদুল মজিদ, মো. সোলাইমান অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে অভিভাবক সদস্য নির্বাচিত হন।

একইভাবে শিক্ষকদের ভোটে মো. মো. আবুদল করিম, মো. নুরুল ইসলাম, মো. মহিউদ্দীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ ১৪ মাস পর গত ১৩ এপ্রিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত কমিটিতে অভিভাবক সদস্য আবদুল মজিদ, মো. সোলাইমান ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত ৩ জনের নাম বাদ দিয়ে নতুনভাবে মো. জসিম উদ্দীন, মো. মুরাদুল ইসলামের নাম দিয়ে অপর একজনের পদ শূন্য রেখে কমিটি অনুমোদন দেয়া হয়। ফলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে নির্বাচিত ৩ অভিভাবক সদস্য ও ৩ শিক্ষক প্রতিনিধি স্বাক্ষর দিয়ে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে গত ৮ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে লিখিতভাবে মতামত চাইবেন বলে অভিযোগকারীদের জানান। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা নুরুল আলম ডিসেম্বর মাস থেকে ছুটিতে থাকায় এবং মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ আবদুল করিম, নুরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, অবিভাবক সদস্য মজিদ শাহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।