Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পারস্পারিক সহযোগিতা জোরদার এবং উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।

সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক নাজমুল রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোহাম্মদ বখতিয়ার, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার, মো. সাইফুল মৃধা, জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মানিক হাওলাদার, বিকাশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান, সদস্য সরোয়ার হোসেন, সৈকত বাড়ৈ, মো. আশরাফ উদ্দীন, শাহাদাৎ হোসেন চৌধুরী, ইদ্রিস খান, শফিকুল ইসলাম, কাজী মনিরুজ্জামানসহ প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, স্থানীয় উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং যেকোনো গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, তথ্য আদান-প্রদান সহজ করা এবং উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন সমসাময়িক ইস্যু, জনদুর্ভোগ এবং সেবার মান উন্নয়নে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা নিয়ে মতবিনিময় করেন বক্তারা।

সভায় বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও এমন মতবিনিময় সভা অব্যাহত রাখার ওপর জোর দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।