Nabadhara
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট

নোয়াখালী প্রতিনিধি
মে ৬, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ধর্মীয় স্থানে এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ফকিরের তাকিয়া সমাজের ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক (২৫) পাশের মক্তব কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে গভীর রাতে একদল চোর পরিকল্পিতভাবে মসজিদে প্রবেশ করে। প্রথমে তারা ইমামের কক্ষটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকে দেয়। এরপর মসজিদের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

ভোরে ফজরের আজানের জন্য জেগে উঠে ইমাম তার কক্ষ বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বের হয়ে আজান দেন এবং চুরির বিষয়টি প্রকাশ পায়।

মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী জানান, দানবাক্সে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা ছিল। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।