Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিক্ষাবোর্ডের এসএসসির ছয় কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ

যশোর প্রতিনিধি
মে ৭, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় যশোর শিক্ষাবোর্ডের ছয় কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে পত্র পাঠিয়েছেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

তিনি জানান, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ কয়েকটি বিষয়ে নিয়মিত পরীক্ষার্থীদের মাঝে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়। তদন্তে কেন্দ্র সচিবদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে।

অভিযুক্ত কেন্দ্র সচিবরা হলেন—যশোরের শার্শার বাগআঁচড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুষ্টিয়ার দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝিনাইদহের নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাতক্ষীরার আশাশুনি দরগাহপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ঝিনাইদহের কালীগঞ্জের ছলিমুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, “কেন্দ্র সচিবদের দায়িত্বে অবহেলার কারণেই ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তে তাদের দায় প্রমাণিত হওয়ায় বিভাগীয় শাস্তির জন্য ডিজির কাছে লিখিতভাবে জানানো হয়েছে।”

তিনি জানান, বিষয়টি প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত ছয় কেন্দ্র সচিবকে পরীক্ষা সংশ্লিষ্ট সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো পাবলিক পরীক্ষায় তাদের দায়িত্ব দেওয়া হবে না বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।