Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতা সুজন মোল্লার নামে অপপ্রচার, থানায় জিডি

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মে ৭, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী সুজন মোল্লা জানান, ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে।

তিনি বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন পোস্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কিছুদিন আগে একটি চক্র আমার পরিবারের সদস্য পরিচয়ে আমার ভাইয়ের ছেলে ও ভাইপো সেজে অপপ্রচার চালানোর চেষ্টা করে। পরে বিষয়টির প্রকৃত সত্য উদঘাটিত হয়। কিন্তু এখন আবার নতুন করে অপপ্রচার শুরু হয়েছে।”

সুজন মোল্লার দাবি, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি থেকে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে এবং অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “সুজন মোল্লার পরিবারের পক্ষ থেকে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।