তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের তালা সদরের মেলাবাজার এলাকায় দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ)-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে তালা উপজেলার সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার নারী এবং কিশোরীরা অংশগ্রহণ করেন।
দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার বাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার ফারজানা কবির, মনিটরিং অফিসার আরডব্লিউভিএল বাংলাদেশ জ্যাকোপ সরকার সাধন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কিশোরী অভিভাবক চুমকি দাস, কিশোরী কেয়া দাস ও রিশিতা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে হবে।

