Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা যুবদলের নেতা আহছানউল্লা ডালিম আর নেই

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা, সাবেক ছাত্রনেতা ও দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহছানউল্লাহ ডালিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কাজে উপজেলা সদরে যান ডালিম। কাজ শেষে দুপুর ২টার দিকে বাড়িতে ফেরেন। বাড়ির সামনে জমে থাকা কাদা পরিষ্কার করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে তার মরদেহ বাড়িতে আনা হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় মানুষ সেখানে ভিড় জমান।

বৃহস্পতিবার বাদ এশা মাঝ পারুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

আহছানউল্লাহ ডালিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপি, জেলা যুবদল, দেবহাটা উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।