Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রার চ্যাম্পিয়ন ফুটবল দলকে জার্সি ও ফুটবল উপহার দিলেন এম এ হাসান

কয়রা (খুলনা) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়া কয়রার নতুন কুড়ি স্পোর্টস ফুটবল দলকে জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান।

বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টায় কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেন এম এ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, আসাদুল হক, আনারুল ডাবলু, আওছাফুর রহমান, যুবদল সদস্য লিটন মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রনেতা আম্মার হোসেন, জিয়া প্রজন্মদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন, মুছা প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া নতুন কুড়ি স্পোর্টস ফুটবল ২০২৬ ইভেন্টের ফাইনালে ৫ মে খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কয়রা উপজেলা দল খুলনা জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।