Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে ১০২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পলাশ থানা পুলিশ।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরসিন্দুর ইউনিয়নের মধ্যপাড়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন— পলাশ নতুন বাজার এলাকার আব্দুর রশীদের ছেলে মো. কামরুল ইসলাম (২৮), চরসিন্দুর মধ্যপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম পাশা (২৩) এবং দক্ষিণপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে মো. শরীফুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের প্যান্টের পকেটে থাকা পলিথিন থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পলাশ থানার এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান বলেন, আটকরা দীর্ঘদিন ধরে চরসিন্দুরসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে আটক তিনজনকে নরসিংদী আদালতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।