Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীর একটি রেস্তোরাঁয় বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ ঘটিকার সময় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে যে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হয়েছিল, তা ছিল বাংলাদেশের ন্যায্য পানির অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ আন্দোলন।

তারা নদী রক্ষা, ন্যায্য পানি বণ্টন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস ৫০ তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সদস্য সচিব হাসানাইন যুগ্ম সদস্য সচিব ডাক্তার অসীম হোসেন কবি মুস্তাক আহম্মেদ সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।