Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ক্লপসিবল গেট ভেঙে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ক্লপসিবল গেটের তালা ভেঙে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গৃহকর্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে উপজেলার ছোট কাচনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহকর্ত্রী মুক্তা (৪২)-কে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কাচনা গ্রামের দুবাই প্রবাসী রাসেল ফকিরের দালান ঘরের ক্লপসিবল গেটের তালা ভেঙে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতরে তছনছ চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।

এ সময় গৃহকর্ত্রী মুক্তা বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের দাবি, তার মাথায় অন্তত তিনটি এবং ডান হাতে দুটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সময় চিৎকার-চেঁচামেচি শুনে পাশের বাড়ির আল মামুন পরিবারের সদস্যরা বের হতে গেলে দেখতে পান, তাদের ঘরের বাইরের দরজায় তালা লাগিয়ে দেয় ডাকাতরা, যাতে কেউ বাইরে এসে প্রতিরোধ করতে না পারে।

এদিকে, ঘটনার একদিন আগে উপজেলার কাহালপুর গ্রামে ছয়টি মাছের ঘের থেকে এক রাতেই মাছ চুরির ঘটনাও ঘটে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মোল্লাহাটে চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, ঘটনাটি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।