Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুজ্জামান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ আহমেদ, স্থানীয় চালকল মালিক, চাতাল ব্যবসায়ী, কৃষক ও গণমাধ্যমকর্মীরা।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহের জন্য কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।

এ মৌসুমে সরকার মনিরামপুর উপজেলায় প্রতি কেজি ৩৬ টাকা দরে ২ হাজার ২৯৩ মেট্রিক টন ধান, প্রতি কেজি ৪৯ টাকা দরে ২ হাজার ৫০১ মেট্রিক টন চাল এবং প্রতি কেজি ৩৬ টাকা দরে ৪৫ মেট্রিক টন গম সংগ্রহ করবে। গত ৩ মে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. সম্রাট হোসেন বলেন, সরকার কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে। ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহের ফলে অনিয়ম কমবে এবং প্রকৃত কৃষকরা উপকৃত হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি বলেন, এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। কৃষকদের সরকারি সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ সহজ করতে মাঠপর্যায়ে কৃষি বিভাগ সহযোগিতা করছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চাল সংগ্রহ সম্পন্ন করা হবে।

স্থানীয় চালকল মালিক আরিফুল ইসলাম বলেন, সরকারি সংগ্রহ কার্যক্রমে ন্যায্যমূল্য নিশ্চিত হলে কৃষক ও বাজার উভয়ই উপকৃত হবে।

কৃষক খলিলুর রহমান জানান, অ্যাপ ও লটারির মাধ্যমে ধান সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা বেড়েছে। তবে অনাবৃষ্টির কারণে এবার ধান ঘরে তুলতে কিছুটা সমস্যা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।