Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু — তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বিগত নির্বাচনে জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৫ মে) বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা-এর গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “তারেক রহমানের প্রতি আপনারা আস্থা রাখুন। তিনি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকবেন। তার নেতৃত্বে দেশের জনগণ নিরাপদ থাকবে।”

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি গাংগাইল ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। নান্দাইলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, “নান্দাইলে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, জুয়াড়ি, জুলুমবাজ, অত্যাচারী ও ভূমিদস্যুর স্থান হবে না। নান্দাইলকে আধুনিক, উন্নত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ।”

এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়কের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।