Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার (১৬ মে) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে প্রার্থীরা শিক্ষক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চেয়ে প্রচার-প্রচারণা শেষ করেছেন।

জানা গেছে, এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে উপজেলার প্রায় ৮০০ জন শিক্ষক প্রতিনিধি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়-এ বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক সজীবুদ্দৌলা এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলিশখালী মাগুরা কে এম এস সি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়-এর শিক্ষক অজয় কুমার দাশ এবং ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়-এর শিক্ষক ফিরোজ কবির।

প্রার্থীরা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।