নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য এবং সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ) নরসিংদী জেলা শাখার সাবেক কো-অর্ডিনেটর ডা. নূরুল্লাহ আল মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল এবং ড্যাব নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নরসিংদীর নবকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ও নরসিংদী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্ত বণিক, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল এবং ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় বক্তারা ডা. মো. আবু কাউছার সুমনের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত এ বিদ্যালয়ের উন্নয়নে তার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক ও প্রীতি উপহার তুলে দেওয়া হয়।

