Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না — ড. মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধ
মে ২১, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধ

গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে একটি পাকা সড়কের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, “শুধু শহরের উন্নয়ন করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। গ্রামের উন্নয়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না। বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ সাধারণ মানুষের জন্যও কাজ করে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল মানুষের সমস্যা উপলব্ধি করেছেন বলেই গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। আজ থেকে ২০-২৫ বছর আগে তিনি গ্রামে গ্রামে গিয়ে মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনেছেন এবং সেসব সমস্যা সমাধানে কাজ করেছেন।”

পরে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন ড. মঈন খান।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।