Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

Link Copied!

এন এম নুরুল ইসলাম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বালিয়াডাঙ্গীতে শিশু রামিসাকে নির্মম হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বাদ জুমা বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় ছাত্রশক্তি (এনসিপি), বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি (এনসিপি) বালিয়াডাঙ্গী উপজেলার আহ্বায়ক জুনাইদ আল ফুয়াদ, সদস্য সচিব মোঃ আবু কাওসার চৌধুরী, মূখ্য সংগঠক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোরশেদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন যুব শক্তি (এনসিপি) ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মোঃ রোমান বাদশা, সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং বালিয়াডাঙ্গী উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সামাজিক সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। নারীা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয় মানববন্ধনে।২২/০৫/২০২৬ এন এম নুরুল ইসলাম ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী প্রতিনিধ ০১৭১৮১২০৯০৭

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।